ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির আজ ২৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ৪৩৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আরডি ফুড লিমিটেড। কোম্পানিটির ২৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এনসিসি ব্যাংক ২৩ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- টেকনো ড্রাগ ১৮ কোটি ৫৮ লাখ, লাভেলো আইসক্রিম ১৭ কোটি ৯৭ লাখ, মুন্নু সিরামিকস ১৭ কোটি ১৮ লাখ, নাভানা ফার্মা ১৫ কোটি ৭৪ লাখ, ডমিনেজ স্টিল ১৫ কোটি ৩২ লাখ, ভিএফএস থ্রেড ডাইং ১২ কোটি ৩৪ লাখ ও শাইনপুকুর সিরামিকস ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/