ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বীমা খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৩.৩ শতাংশ রয়েছে এ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এই খাতে ১৩.৪ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ বস্ত্র খাতে ১২.৫ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ফার্মা খাতে ১১.৩ শতাংশ, ব্যাংক খাতে ৮.৮ শতাংশ, খাদ্য খাতে ৮.৩ শতাংশ, সিরামিক খাতে ৫.২ শতাংশ, বিবিধ খাতে ৪.৮ শতাংশ, আইটি খাতে ৪.২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.১ শতাংশ, ট্যানারি খাতে ২.৮ শতাংশ, জীবন বীমা খাতে ২.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৬ শতাংশ, কাগজ খাতে ২ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৯ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৬ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৪ শতাংশ ও পাট খাতে ৩ শতাংশ লেনদেন হয়েছে।
বিজনেস আই/