সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪৫টি বা ৩৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৮.১৮ শতাংশ কমে ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২ টাকা ২০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের ১৮.১৮ শতাংশ দর কমে সর্বশেষ ১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ২০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফ্যাস ফিন্যান্সের ১৮.১৮ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্সের ১৪.২৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১২.১২ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ১০.২৬ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৮.৮১ শতাংশ, মুন্নু সিরামিকসের ৮.৬৮ শতাংশ, সায়হাম কটনের ৭.৯৪ শতাংশ ও ফার্স্ট ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/