পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) –এর উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তিনি মোহাম্মদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী। এ প্রতিষ্ঠানটির মাধ্যমে আরএকে সিরামিকসের প্রায় ৩ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) থেকে এসব শেয়ার ক্রয় করা হবে।
বিজনেস আই/