ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৪ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ট্যানারি, আরডি ফুড, বিডি অটোকার্স ও দেশ গার্মেন্টস লিমিটেড।
এপেক্স ট্যানারি
কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০৮ টাকা থেকে ১১৭ টাকা ১০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ১০ পয়সা থেকে ১১৭ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
আরডি ফুড
কোম্পানিটির ২ টাকা বা ৯.৯৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২০ টাকা থেকে ২২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা থেকে ২৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিডি অটোকার্স
কোম্পানিটির ১৯ টাকা ১০ পয়সা বা ৮.৭২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২১ টাকা ৬০ পয়সা থেকে ২৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮০ টাকা ১০ পয়সা থেকে ২৬৯ টাকা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া দেশ গার্মেন্টসের ৫.৯১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/