পুঁজিবাজারে তালিকভিুক্ত কোম্পানি রেনউইক যজ্ঞেশ্বর অনুমোদিত মূলধন বৃদ্ধি করেছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিটি ২০২৩ সালের ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত মূলধন বৃদ্ধির তথ্য জানিয়েছিল।
উল্লেখ্য, রেনউইক যজ্ঞেশ্বরের পরিশোধিত মূলধন ২ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২০ লাখ। কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বিজনেস আই/