ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ড। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও এলআরবি গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ইউনিট দর ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ২০ পয়সা থেকে ৫ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড
ফান্ডটির ৩০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ ইউনিটটি সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটি ৩ টাকা ১০ পয়সা থেকে ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২ টাকা ২০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
আইএফআইএফ ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৪০ পয়সা বা ১০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৪ টাকা ১০ পয়সা থেকে ৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে ফান্ডটির ইউনিট ২৫ টাকা থেকে ৩ টাকা থেকে ৫ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১০ শতাংশ, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ১০ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৭৫ শতাংশ,ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৭ শতাংশ ও এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৬৭ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/