পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৫ কোম্পানির বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।এর মধ্যে ৬টি কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে। আর ১৮টি কোম্পানি ৩১ মার্চ,২০২৬ সমাপ্ত প্রথম প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নিচে কোম্পানিগুলোর বোর্ড সভার তারিখ ও সময় তুলে ধরা হলো–
১০ মে
দুপুর আড়াইটায় : অগ্রণী ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
বিকাল ৩টায় : বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
বিকাল ৪টায় : ডিবিএইচ ফাইন্যান্স ও আইপিডিসির বোর্ড সভা।
১১ মে
দুপুর ২টায় : ঢাকা ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
বিকাল ৩টায় : এশিয়া ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংকের বোর্ড সভা।
বিকাল সাড়ে ৩টায় : কর্ণফুলী ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
বিকাল ৫টায় : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
১২ মে
দুপুর আড়াইটায় : মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা।
দুপুর ২ টাকা ৪৫ মিনিটে : গ্রিনডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
বিকাল ৩টায় : ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা।
বিকাল ৪টায় : লাফার্জহোলসিম, ইসলামী ব্যাংক ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
১৩ মে
দুপুর আড়াইটায় : বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংকের বোর্ড সভা।
বিকাল সাড়ে ৩টায় : ইস্টার্ন ইন্স্যুরেন্সের বোর্ড সভা।
বিকাল সাড়ে ৫টায় : পূবালী ব্যাংকের বোর্ড সভা।
১৪ মে
দুপুর আড়াইটায় : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বোর্ড সভা।
বিকাল ৪টায় : বিডি ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
বিজনেস আই/