ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৪.৩ শতাংশ রয়েছে এ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাত। এই খাতে ১৪.৩ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ফার্মা খাতে ১৩.১ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- বস্ত্র খাতে ১১.৮ শতাংশ, সাধারণ বিমা খাতে ১০.৫ শতাংশ, খাদ্য খাতে ৬.৪ শতাংশ, বিবিধ খাতে ৫.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৪.৩ শতাংশ, সিরামিক খাতে ৩.৪ শতাংশ,আইটি খাতে ৩.২ শতাংশ, জীবন বীমা খাতে ২.৭ শতাংশ, ট্যানারি খাতে ২ শতাংশ, কাগজ খাতে ১.৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ১.৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.১ শতাংশ, আর্থিক খাতে ১ শতাংশ,সিমেন্ট খাতে দশমিক ৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/