ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের। কোম্পানিটি ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সায়হাম কটন ৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মোজাফফর হোসেন স্পিনিং ৩ কোটি ১৭ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি, এপেক্স স্পিনিং ১ কোটি ২ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৭৫ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৫৯ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৬ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৪৯ লাখ, লাভেলো আইসক্রিম ১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/