ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিকস, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, সিলকো ফার্মা, সিকদার ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল ও এপেক্স ট্যানারি লিমিটেড।
মুন্নু সিরামিকস
কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ২০ পয়সা বা ৯.৬৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৯৭ টাকা থেকে ১০৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৭ টাকা ৩০ পয়সা থেকে ১০৪ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
মোজাফফর হোসেন স্পিনিং
কোম্পানিটির ২ টাকা ১০ পয়সা বা ৯.৬৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা থেকে ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২৩ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সিলকো ফার্মা
কোম্পানিটির ১ টাকা ২ পয়সা বা ৮.১১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৪ টাকা ৮০ পয়সা থেকে ১৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার টাকা থেকে ১১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সায়হাম টেক্সটাইলের ৬.৪৫ শতাংশ ও এপেক্স ট্যানারির ৪.৩০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/