ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিকস, ডমিনেজ স্টিল, সিকদার ইন্স্যুরেন্স, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ, ন্যাশনাল ফিড মিল, শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
মুন্নু সিরামিক
কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯৫ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৮৭ টাকা থেকে ৯৫ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৭ টাকা ৩০ পয়সা থেকে ১০২ টাকা পরযন্ত লেনদেন হয়।
ডমিনেজ স্টিল
কোম্পানিটির ৪ টাকা ৮০ পয়সা বা ৭.৩৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬৫ টাকা ৫০ পয়সা থেকে ৭০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৮০ পয়সা থেকে ৭০ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সিকদার ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১ টাকা ৪০ পয়সা বা ৪.৯৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ৬০ পয়সা থেকে ২৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ১০ পয়সা থেকে ২৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া মুন্নু এগ্রোর ৪.৪৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৩.৯৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৩.৯২ শতাংশ দর বেড়েছে।