ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ২২৭টি বা ৫৭ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এপেক্স স্পিনিং মিলস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩১ টাকা ১০ পয়সা বা ৮.৬০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৩০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফিন্যান্স কোম্পানি।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ৬.৩৮ শতাংশ, এনার্জি প্যাক পাওয়ার ৫.৮৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৫.৪৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৫৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪৭ শতাংশ ও এপেক্স ট্যানারির ৪.৪০ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/