ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ২১৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। কোম্পানিটির ৩৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম ২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২১ কোটি ৯ লাখ, ইস্টার্ণ ব্যাংক ২০ কোটি ৪৫ লাখ, মীর আখতার ১৮ কোটি ৩৪ লাখ, ডমিনেজ স্টিল ১৮ কোটি ৩৪ লাখ, টেকনো ড্রাগ ১৬ কোটি ৪৬ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৬ কোটি ৯ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/