সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনস্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-তে আগামী ৩ মে, ২০২৬ তারিখে মাসব্যাপী ক্ষুদ্র আমানত সংগ্রহ অভিযান-২০২৬ শুরু হয়েছে। রবিবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই অভিযানের উদ্বোধন করেন এফএসআইবি-এর প্রশাসক এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদের।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালাহ উদ্দিন আহমেদ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.কে. মোহাম্মদ জাওয়াদুল হক। বাংলাদেশ ব্যাংকের সহযোগী প্রশাসক ও অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মুহাম্মদ আনসারুল কবির ও মোহাম্মদ ফয়সাল খান এবং সহযোগী প্রশাসক ও যুগ্ম পরিচালক মো. ওমর ফারুকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ সভায় উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা আকর্ষণীয় মুনাফার হারে ৫০০০ টাকা থেকে শুরু করে যেকোনো পরিমাণ টাকার মেয়াদী আমানতের সুবিধা নিতে পারবেন।