ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ৩৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৮৯৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোম্পানিটির ৩৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ২৪ কোটি ৬২ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২১ কোটি ৮২ লাখ, বিডি থাই ফুড ১৮ কোটি ২২ লাখ, মীর আখতার হোসেন ১৭ কোটি ৯৭ লাখ, ইস্টার্ণ ব্যাংক ১৭ কোটি ১১ লাখ, একমি পেস্টিসাইডস ১৪ কোটি ৩৪ লাখ ও যমুনা ব্যাংক ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/