ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৮০টি বা ৪৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ১৮.১৮ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এবি ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা শাহজালাল ইসলামী ব্যাংক ৮.০৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ৭.৩০ শতাংশ, এনআরবি ব্যাংক ৬.২৫ শতাংশ, আইএফআইসি ৬.১২ শতাংশ, হামিদ ফেব্রিক্স ৫.৯৬ শতাংশ, ইনফরমেশন সার্ভিসস নেটওয়ার্কসের ৫.৯৪ শতাংশ ওয়ান ব্যঅংক পিএলসির ৫.৭১ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/