সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৫৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৯৭ কোটি ৬৭ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে এপেক্স স্পিনিংয়ের ২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা শেপার্ড ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডমিনেজ স্টিলের ১১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস ৯ কোটি ৩৬ লাখ, স্কয়ার ফার্মা ৮ কোটি ৫৬ লাখ, এনসিসি ব্যাংক ৮ কোটি ৩২ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৬ কোটি ৫৪ লাখ, জিকিউ বলপেন ৬ কোটি ৩২ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ৬ কোটি ২১ লাখ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/