পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথ বাংলা ব্যাংক পিএলসি পরপর দুই বছর লভ্যাংশ না দিয়ে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে ’জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে পুঁজিবাজারে।
কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে লভ্যাংশ ঘোষণা না করায় ‘জেড’ ক্যাটাগরিতে পাঠনো হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কশিনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে আজ থেকে কোন ঋণ সুবিধা দেওয়া যাবে না।
বিজনেস আই/