ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর ১১৫তম পরিচালনা পর্ষদ সভায় জনাব আবদুল্লাহ আল-মাহমুদ (মাহিন) পুনরায় কোম্পানির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
তিন দশকেরও বেশি সময়ের উদ্যোক্তা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব । জনাব মাহমুদ বাংলাদেশের শিল্প খাতের একজন অগ্রগণ্য পথিকৃৎ। তিনি মাহিন গ্রুপের প্রতিষ্ঠাতা; ১৯৯৩ সালে মাহিন অ্যাপারেলস লিমিটেড এবং ১৯৯৬ সালে হামিদ ফেব্রিক্স লিমিটেড প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের বস্ত্র ও পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ (Vertical Integration) প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
শিল্পক্ষেত্রে সাফল্যের পাশাপাশি জনাব মাহমুদ ২০০০ সালে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (BIA) )-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (BAPLC)-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বিজিএমইএ-এর পরিচালক এবং বিটিএমএ-এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ব্যবসায়িক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার সিআইপি (CIP) এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ‘কর বাহাদুর’ পুরস্কারে ভূষিত হয়েছেন। করপোরেট দায়িত্বের পাশাপাশি তিনি শিক্ষা ও সংস্কৃতির প্রসারেও নিবেদিত, যার অংশ হিসেবে তিনি জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের পরিচালকের দায়িত্ব পালন করছেন।