বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড কর্তৃক আয়োজিত BNICL Annual Sports Day 2026 গত ২৪ এপ্রিল ২০২৬ইং তারিখে Athlete’s Hub ১০০ ফিট মাদানী এভিনিউ, ভাটারা, ঢাকা-এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সম্মানিত পরিচালক জনাব তায়েফ বিন ইউসুফ।
এছাড়া মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সানা উল্লাহ্, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এস এম খুরশীদ আলম, জনাব ওবায়দুর রহমান চৌধুরী, জনাব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বিভিন্ন শাখার শাখা প্রধান ও সিএফও (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ফিরোজুল ইসলাম, কোম্পানী সচিব জনাব মোঃ মাসুদ রানা সহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উক্ত দিনে ফুটবল, ব্যাডমিন্টন, পিকেল বল, প্যাডেল বল ও ক্যারম খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।