ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ কোম্পানির তালিকায় উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির আজ ৪৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬৪৯ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম ৩১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে ডমিনেজ স্টিল ২৬ কোটি ৩৪ লাখ, শাহজিবাজার পাওয়ার ২১ কোটি ৫১ লাখ, পিপলস ইন্স্যুরেন্স ১৭ কোটি ৪৬ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ১৭ কোটি ৩৭ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৭ কোটি ৩১ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৭ কোটি ৩ লাখ ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ১৩ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/