পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) বোর্ড সভার সময় পরিবর্তন করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টার পরিবর্তে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
বিজনেস আই/