বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেনও। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ফিরেছে ১ হাজার ৯১৮ কোটি ৬০ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি ১৮ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি ৫৮ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ২৪ শতাংশ বা ১ হাজার ৯১৮ কোটি ৬০ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকার।
এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৪১.৭৫ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে ৫ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৪.৭১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স দশমিক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১৬৮টির এবং অপরবর্তিত রয়েছে ২৮টির।
বিজনেস আই/