বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সানা উল্লাহ্ মেসার্স আপন মেটাল ফ্যাক্টরী এন্ড ওয়ার্কস-এর প্রোপ্রাইটর জনাব মোঃ কবির হোসেনের নিকট অগ্নি বীমা দাবির চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির দাবী বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ ইকবাল হোসেন চৌধুরী, প্রধান আর্থিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ফিরোজুল ইসলাম এবং দাবী বিভাগের ডেপুটি ম্যানেজার জনাব মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।