ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ইভিন্স টেক্সটাইল, কপারটেক ইন্ডাস্ট্রিজ, বিডি অটোকার্স, একমি পেস্টিসাইডস ও দেশবন্ধু পলিমার লিমিটেড।
নাহি অ্যালুমিনিয়াম
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা থেকে ২৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৯০ পয়সা থেকে ২৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইভিন্স টেক্সটাইল
কোম্পানিটির ১ টাকা বা ৯.৯০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১.১০ টাকা পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৯০ পয়সা থেকে ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ১০ পয়সা থেকে ১১ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
কপারটেক ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির ১ টাকা ৯০ পয়সা বা ৮.৬৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৫০ পয়সা থেকে ২৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ২০ পয়সা থেকে ২৫ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া বিডি অটোকার্সের ৮.২২ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৬.৬৬ শতাংশ ও দেশবন্ধু পলিমারের ৬.২১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/