ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- রানার অটো মোবাইলস, জনতা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, অগ্রণী ইন্স্যুরেন্স, তমিজ উদ্দিন টেক্সটাইল, টেকনোড্রাগ ও কন্টিনেন্টাল ইন্স্যেুরেন্স লিমিটেড।
রানার অটো
কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৯ টাকা থেকে ৪৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৭০ পয়সা থেকে ৪৬ টাকা পরযন্ত লেনদেন হয়।
জনতা ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩ টাকা ৩ পয়সা বা ৯.৯৪ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৩ টাকা ৫০ পয়সা থেকে ৩৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৮০ পয়সা থেকে ৩৬ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সোনারবাংলা ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ৮০ পয়সা বা ৯.৮২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৫০ পয়সা থেকে ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এশিয়াটিক ল্যাবরেটরিজ ৮.৪৫ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্স ৭.৬১ শতাংশ, তমিজ উদ্দিন টেক্সটাইল ৭.০৪ শতাংশ, টেকনো ড্রাগ ৭.০৪ শতাংশ ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ৫.১৫ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/