সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪২টি বা ৩৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৩.৮৯ শতাংশ কমে ৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩ টাকা ৬০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা জিএসপি ফিন্যান্স ৬.২৫ শতাংশ দর কমে সর্বশেষ ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ৮০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইলের ৬.২২ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- হাক্কানি পাল্পের ৬.১৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৬.০৬ শতাংশ, নুরানী ডাইংয়ের ৫.৮৮ শতাংশ, এপেক্স ট্যানারির ৫.৮৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.৫৪ শতাংশ, আইএফআইসির ৫.৪৫ শতাংশ ও এটলাস বাংলাদেশের ৫.০৫ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/