বাংলাদেশ দলের পেস ইউনিটের অন্যতম সদস্য মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজ খেলতে পিএসএলের মাঝ পথে দেশে ফিরেছেন বাঁহাতি এই পেসার। তবে ম্যাচ শুরুর আগে ওয়ার্ম-আপের সময় হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি। যার কারণে প্রথম ওয়ানডেতে ছিলেন না তিনি। যা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে বিসিবি।
মোস্তাফিজের ইনজুরি নিয়ে টিম অপারেশনস ম্যানেজার নাফিস ইকবাল জানান, আজ (গতকাল) ওয়ার্ম-আপের সময় ডান হাঁটুতে সামান্য অস্বস্তি অনুভব করায় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে শেষ মুহূর্তে একাদশে রাখা হয়নি।
গুরুত্বর ইনজুরি না হলেও মূলত মোস্তাফিজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজম্যান্ট। যার কারণে একাদশে রাখা হয়নি তাকে। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল একাদশে থাকবেন মোস্তাফিজ। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
দীর্ঘ ১৭ মাস পর ওয়ানডে ম্যাচে ফিরলেন শরীফুল। এই সুযোগটি দারুণভাবে কাজে লাগালেন ২৪ বছর বয়সী এই পেসার। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৭ রানে তিনি নিয়েছেন ২ উইকেট। সব মিলিয়ে করেন ৪২টি ডট বল। এর আগে সবশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের পর আর ওয়ানডে খেলার সুযোগ পাননি শরীফুল।