নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে বোলিং পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় শুক্রবার বেলা ১১ টায়।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘নতুন উইকেট। বোলিং করতে ভালো লাগবে। আমাদের বোলিং আক্রমণও ভালো। উইকেট ভালো মনে হচ্ছে।’
তিন পেসার নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন মিরাজ। সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা তৃতীয় ওয়ানডের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গায় শেষ মুহূর্তে দলে এসেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে থাকা মেহেদী হাসান মিরাজের দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে এই সিরিজ।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।