ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ ২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৮৪৯ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস। কোম্পানিটির ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ২৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে ইস্টার্ণ ব্যাংক ২২ কোটি ৩ লাখ, মীর আখতার ১৯ কোটি ৩২ লাখ, ডমিনেজ স্টিল ১৮ কোটি ২৯ লাখ, শাইন পুকুর সিরামিকস ১৭ কোটি ৯৭ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৬ কোটি ৩ লাখ, শাহজিবাজার পাওয়ার ১২ কোটি ৩৯ লাখ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ১১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/