ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- লিগ্যাসি ফুটওয়্যার, ভিএফএস থ্রেড ডাইং, শাইনপুকুর সিরামিকস, এস্কয়ার নিট কম্পোজিট, ড্যাফোডিল কম্পিউটার্স, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড।
লিগ্যাসি ফুটওয়্যার
কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৫০ পয়সা বা ৬.২৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৭০ টাকা থেকে ৭৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৮০ পয়সা থেকে ৭৮ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ভিএফএস থ্রেড ডাইং
কোম্পানিটির ৭০ পয়সা বা ৫.৯৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৮০ পয়সা থেকে ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ২০ পয়সা থেকে ১৪ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
শাইনপুকুর সিরামিকস
কোম্পানিটির ১ টাকা ২০ পয়সা বা ৫.৭৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২২ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা থেকে ২২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৫০ পয়সা থেকে ২৫ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া এস্কয়ার নিটের ৫.৫২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৫ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৪.২১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/