ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল পলিমার, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, গোল্ডেন সন, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, বিবিএস ও ইফাদ অটোস লিমিটেড।
কপারটেক ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ২০ পয়সা থেকে ২৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ২০ পয়সা থেকে ২৫ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ন্যাশনাল পলিমার
কোম্পানিটির ২ টাকা ৭০ পয়সা বা ৯.৭১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ১০ পয়সা থেকে ৩০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৫০ পয়সা থেকে ৩৮ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
নাহি অ্যালুমিনিয়াম
কোম্পানিটির ১ টাকা ৮০ পয়সা বা ৮.৪৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২১ টাকা ৪০ পয়সা থেকে ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৯০ পয়সা থেকে ২৭ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া গোল্ডেন সনের ৭.৮৫ শতাংশ, শেপার্ড ইন্ডাস্ট্রিজের ৭.৪০ শতাংশ, বিবিএসের ৭.৩১ শতাংশ, ইফাদ অটোসের ৬.৯১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/