মঞ্চ ও টিভি অভিনেত্রী বন্যা মির্জার বাবা মির্জা ফারুক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যকার মাসুম রেজা।
এই নাট্যকার জানান, রাজধানীর নিজ বাসাতেই তিনি (মির্জা ফারুখ) আজ (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কখন কোথায় তাকে সমাহিত করা হবে তা পরিবারের পক্ষ থেকে এখনো জানানো হয়নি।
বর্তমানে বন্যা মির্জা যুক্তরাষ্ট্রে একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মির্জা ফারুক ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।