২০২৫ সালে দেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের সুপারব্যান্ড ওয়ালটনের পণ্য বিক্রয়, মুনাফা ও ব্যবসায়িক সাফল্য অর্জনে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও প্রতিনিধি এবং কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে| এর মধ্যে গতবছর পণ্য বিক্রয় ও ব্যবসা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় দেশব্যাপী বিভিন্ন জোনের আওতাধীন ১৬০টি ওয়ালটন প্লাজাকে পুরস্কৃত করা হয়। এছাড়া প্লাজা নেটওয়ার্কের ২৮ জন কর্মকর্তাকে ‘বেস্ট এম্প্লয়ি অ্যাওয়ার্ড’ সম্মাননা প্রদান করা হয়।
‘অর্জনই আমাদের অঙ্গীকার’ স্লোগানে রোববার (১২ এপ্রিল, ২০২৬) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত দিনব্যপী ‘ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫’ এ সেরা প্লাজা, বিক্রয় ব্যবস্থাপক ও কর্মকর্তাদের হাতে পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। পাশাপাশি চলতি বছরেও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতা মোকাবিলা করে পণ্য বিক্রয়, অর্থ আদায় ও মুনাফায় সাফল্যের ধারাবাহিকতায় বজায় রাখতে অনুষ্ঠানে প্লাজা ব্যবস্থাপক ও বিক্রয় প্রতিনিধিদের নানা সময়োপযোগি ও কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।
সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান প্রমূখ।
ওয়ালটনের সিনিয়ির এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন প্লাজার পাঁচ শতাধিক কর্মকর্তা অংশ নেন। তাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং পদচারণায় উৎসবমূখর হয়ে উঠে ওয়ালটন করপোরেট প্রাঙ্গণ।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ওয়ালটন ওয়ালটনের সবচেয়ে শক্তিশালী সেলস প্লাটফর্ম এবং শক্তির বড় এক উৎস এখন প্লাজা নেটওয়ার্ক। তারা ওয়ালটন পণ্যের বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে| বিক্রয় বৃদ্ধিতে প্লাজা ব্যবস্থাপক ও বিক্রয় প্রতিনিধিদের আরো নতুন নতুন উদ্ভাবনী কৌশল অবলম্বনের দিক-নির্দেশনা দেন তিনি।
ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, ˆবশ্বিক অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে ওয়ালটনকে সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে দেশজুড়ে বিস্তৃত প্লাজাগুলো বিশেষ অবদান রাখছে| সাফল্যের এই ধারাবাহিকতা ওয়ালটন প্লাজা বজায় রাখবে বলে আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের এমডি এবং প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম বিক্রয় ব্যবস্থাপক ও প্রতিনিধিদের সামনে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। দেন প্রয়োজনীয় দিক-নির্দেশনা| তিনি বলেন, দেশের নাম্বার ওয়ান ও সর্ববৃহৎ সেলস নেটওয়ার্ক ওয়ালটন প্লাজা। এটা নিঃসন্দেহে আমাদের জন্য এক বড় অর্জন। ওয়ালটন প্লাজার প্রতি ক্রেতাদের আস্থা, বিশ্বাস ও নির্ভরতা বজায় রাখাই আপনাদের এখন মূল দায়িত্ব| আগামি অর্থবছরে প্লাজার সেলস, কালেকশন ও মুনাফার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি সেই লক্ষ্যমাত্রা অর্জনের বিপরীতে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সুযোগ দেয়ার ঘোষণা দেন তিনি।
ওয়ালটন প্লাজার চলমান বিক্রয় কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিক্রয় কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিক-নির্দেশনা দেন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ওয়ালটন প্লাজার দিনব্যাপী ওই পুরস্কার প্রদান অনুষ্ঠান।