ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-র ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটির উদ্যোগে আইসিএসবি প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ ‘পহেলা বৈশাখ’ উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এই উপলক্ষ্যে বাঙালি ঐতিহ্যের অংশ হিসেবে কবিতা আবৃত্তি, সংগীত এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইসিএসবি-র প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানান এবং এই আয়োজনে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তার বক্তব্যে পহেলা বৈশাখকে বাঙালির অন্যতম বর্ণাঢ্য উৎসব বলে উল্লেখ করেন যার মাধ্যমে আমরা নতুন বছরকে বরণ করে নেই। তিনি পহেলা বৈশাখ উদযাপনকে আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন । অনুষ্ঠানে সাদাত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন ও ডিআরসি-এর সদস্যদের এই সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আইসিএসবি-র কাউন্সিল সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ শরীফ হাসান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট, মোঃ মিজানুর রহমান এফসিএস, ট্রেজারার, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস, খন্দকার নাসির উদ্দিন মাহমুদ এফসিএস, মোহাম্মদ হারুন-অর-রশিদ এফসিএস, মোঃ শামিবুর রহমান এফসিএস, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত সচিব প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি) সাব কমিটির চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান এফসিএস সূচনা বক্তব্য প্রদান করেন এবং সদস্য ও তাদের পরিবারকে অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানের শেষ অংশে সদস্য এবং তাদের সন্তানদের পরিবেশনায় ঐতিহ্যবাহী বাংলা লোকসংগীতের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ঐতিহ্যবাহী বাঙালি নাস্তা, মিষ্টান্ন সামগ্রী এবং দুপুরের খাবার পরিবেশন করা হয়।
এম. এম. সাজেদুল ইসলাম এফসিএস, ডিআরসি-র মেম্বার সেক্রেটারির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি পরিসমাপ্তি হয়।