ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৪১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানিটি ১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সিটি ব্যাংক ৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

বিজনেস আই/


















