ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড।
ফান্ডগুলো হচ্ছে- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও আইএআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।
ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ইউনিট দর ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটি সর্বশেষ ৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৫ টাকা ৯০ পয়সা থেকে ৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪ টাকা ৬০ পয়সা থেকে ৬ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটির ইউনিট সর্বশেষ ৪ টাকা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ৩ টাকা ৭০ পয়সা থেকে ৪ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২ টাকা ৩০ পয়সা থেকে ৫ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
ফান্ডটির ১ টাকা ১০ পয়সা বা ৬.১৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ ফান্ডটির ইউনিট ১৮ টাকা থেকে ১৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৫ টাকা ৮০ পয়সা থেকে ২৬ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া সিএপিএম বিডিবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৬ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.১২ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.১৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















