ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

বার্জার পেইন্টসের রাইটের অর্থ ব্যবহারের সময় বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহজাতিক কোম্পানি বার্জার পেইন্টসের রাইট ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময় বেড়েছে। কোম্পানিটি ২০২৭ সালের ৩১ মার্চ পরযন্ত রাইটের অর্থ ব্যবহার করতে পারবে।

রবিবার, ১২ এপ্রিল বিএসইসি কোম্পনিটিকে চিঠির মাধ্যমে সময় বৃদ্ধির প্রস্তাব অনুমোদনের তথ্য জানিয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর বার্জার পেইন্টস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) রাইটের অর্থ ব্যবহারের সময় বৃদ্ধির জন্য আবেদন করেছিল। কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের ৩১ মার্চ পরযন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ