পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০২৩ সালের মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৯ এপ্রিল, বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদ প্রতিবেদনটি অনুমোদন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২৩ সালের মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নিট লাইবিলিটি ছিল ১ হাজার ৪২৬ কোটি ৭৮ লাখ ১ হাজার ২৪৭ টাকা। যা ২০২২ সালে ছিল ১ হাজার ৪৩২ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ২৪ টাকা।
৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ব্যালান্স শিটে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৭ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ৮০১ টাকা। যা ২০২২ সালে ছিল ৭৭১ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৬৬০ টাকা।
আলোচ্য বছরে কোম্পানিটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে মাইনাস ৬৬৯ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৪৪৬ টাকা। যা ২০২২ সালে ঘাটতি ছিল মাইনাস ৬৬১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার ৩৬৪ টাকা।
বিজনেস আই/