ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ৪৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৭ হাজার ৯৫৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক। কোম্পানিটির ৩২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
একমি পেস্টিসাইডস ২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে লাভেলো আইসক্রিম ২৩ কোটি ১৯ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৯ কোটি ৪৭ লাখ, কেডিএস অ্যাক্সেরিজ ১৮ কোটি ৭০ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৬ কোটি ১৬ কোটি ৬৫ লাখ, ডমিনেজ স্টিল ১৪ কোটি ৩২ লাখ, বিডিকম অনলাইন ১৩ কোটি ১৯ লাখ ও গোল্ডেন সন ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















