ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ৮ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে ২.৯৪ শতাংশ দর কমেছে। ভ্রমণ-অবকাশ খাতে ১.৮৩ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিরামিক খাতে দশমিক ৬৭ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে পাট খাতে দশমিক ৪৭ শতাংশ, খাদ্য খাতে দশমিক ২৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ২৩ শতাংশ, বস্ত্র খাতে দশমিক ২ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৪ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ