সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২০টি কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড।
সপ্তাহজুড়ে বন্ডটির শেয়ার দর ১৫.৫৬ শতাংশ কমে ১ হাজার ১১৫ টাকা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ হাজার ৩২০ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১১.৩৬ শতাংশ দর কমে সর্বশেষ ৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ৪০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্সের ১০.৮৭ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিএসপি ফিন্যান্সের ৯.৪৩ শতাংশ, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৮.৫৭ শতাংশ,ইয়াকিন পলিমারের ৮.৩৮ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ, বিআইএফসির ৮.৩৩ শতাংশ ও পিপলস লিজিংয়ের ৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















