ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

চলতি সপ্তাহে ৪ কোম্পানির বোর্ড সভা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর,২০২৫ ও ৩১ মার্চ,২০২৬ সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

বাংলাদেশ ল্যাম্পসের বোর্ড সভা ১৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

প্রগতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

ইস্টার্ন ব্যাংকের বোর্ড সভা ১৫ এপ্রিল দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স বোর্ড সভা ১৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ