ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১:৩৫ অপরাহ্ন

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন

চট্টগ্রাম মহানগরীর ষোলোশহরের ২ নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয়দের ধারণা, ভবনটির দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি।

শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ