ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ-রসায়ন খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫.৮ শতাংশ রয়েছে এ খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাত। এই খাতে ১৪.২ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ব্যাংক খাতে ৯.৩ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- বস্ত্র খাতে ৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ৮.৮ শতাংশ, বিবিধ খাতে ৭.৬ শতাংশ, খাদ্য খাতে ৭.১ শতাংশ, আইটি খাতে ৪.৯ শতাংশ, জীবন বীমা খাতে ৩.৯ শতাংশ, কাগজ খাতে ৩.১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৫ শতাংশ,আর্থিক খাতে ১.৭ শতাংশ, টেলিকমিউনিকশেন খাতে ১.৭ শতাংশ, সিরামিক খাতে ১.৪ শতাংশ, ট্যানারি খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৯ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেজ আই/


















