আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল), আমার দেশ আমার গ্রাম এবং Trust and Pay (TAP) এর মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: মফিজুর রহমান, আমার দেশ আমার গ্রাম এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আতাউর রহমান এবং Trust and Pay (TAP) এর পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এস. এম. আকরাম সাঈদ উক্ত ত্রিপক্ষীয় সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে আইসিবি’র মাননীয় চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: নূরুল হুদা সহ আইসিবি’র মহাব্যবস্থাপকগণ ও অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।