ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৭ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- মনোস্পুল বাংলাদেশ, বাংলাদেশ ল্যাম্পস, এপেক্স ট্যানারি, অ্যারামিট, ওয়াটা কেমিক্যাল ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।

মনোস্পুল বাংলাদেশ

কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ৬.৪১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯৩ টাকা ৯০ পয়সা থেকে ১০২ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৪ টাকা ৮০ পয়সা থেকে ৩০৫ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বাংলাদেশ ল্যাম্পস

কোম্পানিটির ৭ টাকা ৯০ পয়সা বা ৫.০১ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৫৯ টাকা থেকে ১৭২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০৫ টাকা ৫০ পয়সা থেকে ১৭৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

এপেক্স ট্যানারি

কোম্পানিটির ৩ টাকা বা ৩.৯৮ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৮ টাকা  ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৪ টাকা ২০ পয়সা থেকে ৮১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫১ টাকা ১০ পয়সা থেকে ৮৪ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া অ্যারামিটের ৩.৮০ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৩.৮০ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.৭৯ শতাংশ ও সেনা ইন্স্যুরেন্স পিএলসির ৩.৭২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ