ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ৪১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৮ হাজার ৩৩৫ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি পেস্টিসাইডস। কোম্পানিটির ৩০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম ২৪ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে ডমিনেজ স্টিলের ২১ কোটি ১৪ লাখ, সিটি ব্যাংকের ১৯ কোটি ৭১ লাখ, কেডিএস এক্সেসরিজের ১৭ কোটি ১৭ লাখ, মনোস্পুল বাংলাদেশের ১৬ কোটি ৭০ লাখ,সামিট অ্যালায়েন্স পোর্টের ১৬ কোটি ৩৩ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি ৮৭ লাখ ও বিডি অটোকার্সের ১৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/