ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ছয় কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফিন্যান্স, বিডি ল্যাম্পস, কেডিএস অ্যাক্সেরিজ, সাফকো স্পিনিং,ফ্যামিলি টেক্স ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
জানা গেছে, বুধবার বেলা ১১টা ৪৭ মিনিট পরযন্ত ডিএসইতে ফার্স্ট ফিন্যান্সের স্ক্রিনে ৬৮ হাজার ৬৩৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আলোচ্য সময়ে বিডি ল্যাম্পসের স্ক্রিনে ৩৭ হাজার ৯১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
কেডিএস এক্সেসরিজের স্ক্রিনে ৩৭ হাজার ৯১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
একই সময়ে প্রাইম ফাইন্যান্স, সাফকো স্পিনিং, ফ্যামিলি টেক্স ও ন্যাশনাল ব্যাংকের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/